জেলার খবর

ফেলানী হত্যার পুনর্বিচার শুরু হচ্ছে

ফেলানী হত্যা
ফেলানী হত্যা

ভারতের কোচবিহারে বিএসএফ'র বিশেষ আদালতে আবারো শুরু হচ্ছে ফেলানী হত্যার পুনর্বিচার। আদালতে সাক্ষ্য দিতে আজ (রোববার) কোচবিহার যাচ্ছেন ফেলানীর বাবা নূর ইসলাম, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন ও ৪৫ বিজিবি'র ভারপ্রাপ্ত পরিচালকসহ তিন সদস্যের প্রতিনিধি দল।

এর আগে অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ষোষকে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিএসএফের বিশেষ আদলত বেকসুর খালাস দেয়।

ফেলানীর পরিবার এই রায় মেনে না নিলে গত ২২ সেপ্টেম্বর বিএসএফের বিশেষ আদালতে পুনর্বিচার শুরু হয়। পুনর্বিচারে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিনিধি দল সাক্ষ্য দিতে ভারতে যায়।

তবে আদালতে বিচারিক কার্যক্রম মূলতবি হওয়ায় প্রতিনিধি দলটি ফেরত আসে। ফেলানী হত্যার ঘটনার ন্যায়বিচার চান তার পরিবারের সদস্যরা।

ফেলানী হত্যার বিচারসহ সীমান্তে বিএসএফের হত্যা, নির্যাতন বন্ধে দু-দেশের সরকার কার্যকর ভূমিকা রাখবে সীমান্তের মানুষের এমনটাই প্রত্যাশা।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ওপারে চলে যায় কিশোরী ফেলানী। ফেরার পথে বিএসএফের গুলিতে নিহত হয় সে। কাঁটাতারের বেড়ার ওপর ৪ ঘন্টা ঝুলে থাকে তার মৃতদেহ। পরে বিএসএফ ফেলানীর মৃতদেহ ফেরত দেয়।

এ ঘটনার ছবি দেশ-বিদেশের গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তীব্র নিন্দা-সমালোচনার মুখে পড়ে বিএসএফ। পরে ২০১৩ সালের ১৩ আগষ্ট বিচারিক কার্যক্রম শুরু হয়। আদালতে সাক্ষ্য দেন ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ফেলানীর বাবা নুর ইসলাম ও মামা আব্দুল হানিফ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ