সড়কে পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিবহন ধর্মঘটে চট্টগ্রামসহ কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা র্পযন্ত এ কর্মসূচি চলবে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল খেকেই চট্টগ্রামরে সঙ্গে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া নগরীতে গণপরবিহনরে চলাচলও অনেকটা কম।
এদিকে, এ ধর্মঘটকে শ্রমকিদরে একাংশরে আন্দোলন উল্লেখ করে বাস চলাচলে বাধা না দেয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামরে সাবকে ময়ের এবিএম মহিউদ্দিন চৌধুরী।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ডাকা এই কর্মসূচির ব্যাপারে প্রশাসন কোনো পদক্ষপে না নেয়ায় তারা ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনরে পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল চৌধুর।
তিনি আরো বলেন, রাস্তায় পরিবহন শ্রমিকদের উপর বিভিন্ন হয়রানি বন্ধ করা ছাড়াও শ্রমকিদরে জন্য আলাদা নিয়োগপত্র, অবধৈ গাড়ি উচ্ছদে, আলাদা টার্মিনাল তৈরি ও দুর্ঘটনার জন্য এককভাবে শ্রমিকদরে দায়ী করা বন্ধ করতে হবে।