সাতক্ষীরা কারাগারে রফিকুল ইসলাম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
কারাগার সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ১২ নভেম্বর মাদকসহ পুলিশের হাতে আটক হন। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে দু’বছর কারাদণ্ড প্রদান করে।
ওইদিনই রফিকুল ইসলাম অসুস্থবোধ করলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। আজ-সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা কারাগারের তত্ত্বাবধায়ক আবু জাহেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত থাকায় তিনি অসুস্থ ছিলেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: