প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য সীমা লঙ্ঘন বলে উল্লেখ করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারঘাট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জয় একজন আইটি প্রকৌশলী এবং তথ্য প্রযুক্তিতে পারদর্শী, সে যে বিষয় নিয়ে কাজ করে সেই বিষয়ে মির্জা ফখরুলই বরং অনাড়ি এবং অর্বাচিন।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এ সদস্য আরো বলেন, জয় তার বক্তব্যে দলের রাজনীতি নিয়ে কথা বলেছেন। তিনি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করলেও মির্জা ফখরুল ইসলাম তার বক্তব্যে জয়কে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। এভাবে ব্যক্তিগত আক্রমণ করাটা সমীচিন হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: