ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে রোববার দুপুরে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
কালিহাতী উপজেলার এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বলেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি বাস মহাসড়কের চরভাবলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ৩ জন মারা যান এবং আহত হন কমপক্ষে ১৫ জন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান বলেন, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: