নওগাঁ সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা ও তার ভাইকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে নওগাঁ শহরের পাশে আদম দুর্গাপুর মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে শহর থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার সময় চকপ্রাচী ও দুর্গাপুরের মাঝামাঝি স্থানে আক্রান্ত হন দুই ভাই। দুর্বৃত্তরা তাদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
পরে, রাতে স্থানীয়রা মৃত দেহ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে। এঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: