অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার কক্সবাজারের সেন্টমার্টিনের গভীর সাগর থেকে ৬১৪ যাত্রীসহ একটি ট্রলার আটক করেছে নৌবাহিনী।
নৌবাহিনীর সেন্টমার্টিন বেইস ইনচার্জ লে. কর্ণেল মোস্তফা কামালের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫০ নটিক্যাল মাইল দুর থেকে ওই ট্রলারটি আটক করে নৌবাহিনীর জাহাজ 'বনৌজা দুর্জয়'।
বনৌজা দুর্জয়ের কমান্ডিং অফিসার কমান্ডার নাইমের নেতৃত্বে নিয়মিত টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সাগর দিয়ে থাইল্যান্ড আথবা মালয়েশিয়া যাওয়ার পথে যাত্রিবাহী ট্রলারটি আটক করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: