বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান শামীম (৫০) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বান্দরোডের ভাটারখাল এলাকার আবাসিক হোটেলে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের কারণ বের করা সম্ভব হয়নি। তবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় হোটেল মালিক পক্ষের লোকজনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: