সাতক্ষীরার আশাশুনি উপজেলা থেকে ১ হাজার টাকার ১৯টি জাল নোটসহ বিপ্লব ঘোষ (২৫) ও শহীদুল ইসলাম (৩৫) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার তেতুলিয়া বাজার থেকে তাদের আটক করে পুলিশ।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, জাল টাকা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া বাজার থেকে তাদেরকে আটক করা হয়েছে।
তারা দীর্ঘদিন জাল টাকা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে বলে জানিয়েছেন ওসি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: