দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড় পুকুরিয়ায় ছয় মাস বন্ধ থাকার পর মঙ্গলবার কয়লা খনি থেকে নতুন করে কয়লা উত্তোলন শুরু হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বর্তমানে খনিতে লংওয়ে মাল্টি স্লাইস পদ্ধতিতে কয়লা কেটে উত্তোলন করা হচ্ছে। এতে প্রতিদিন দেড় থেকে আড়াই হাজার মেট্রিকটন কয়লা উত্তোলন সম্ভব।
প্রাথমিকভাবে কয়লা খনির নতুন ১২১২ নম্বর ফেস থেকে গত তিনদিন ধরে কয়লা উত্তোলিত হচ্ছে। আগামী ১০ দিন পরেই পূর্ণাঙ্গভাবে কয়লা উত্তোলন শুরু হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: