জেলার খবর

লোকবল সঙ্কটে চুয়াডাঙ্গা শিক্ষা অফিস

চুয়াডাঙ্গা শিক্ষা অফিস
চুয়াডাঙ্গা শিক্ষা অফিস

চুয়াডাঙ্গা শিক্ষা অফিস ১৬ জন কর্মকর্তা-কর্মচারির মধ্যে রয়েছে মাত্র ৫ জন। ফলে একজন কাজে ব্যস্ত থাকলে অন্য কাজে আর লোক পাওয়া যায় না। এ অবস্থায় জেলা শিক্ষা অফিসের দাপ্তরিক কার্যক্রম যেমন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

১৯৮৪ সালে জেলা ঘোষণার পরই চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত হয় জেলা শিক্ষা অফিস। এতো দিন তেমন কোনো সমস্যা না থাকলেও ২০১০ সাল থেকে অফিসে লোকবল সংকট দেখা দেয়।

জেলা সহকারী শিক্ষা অফিসারের পদটি ২০১০ সাল থেকেই শূণ্য রয়েছে। এছাড়াও ১৬টি পদের মধ্যে ১১টি পদই শূণ্য থাকায় লোকবল সঙ্কট চরম আকার ধারন করেছে।

লোকবল সঙ্কটের কারণে কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার কথা উল্লেখ করে জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার জানানো হলেও কোনো কাজ হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ