নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলের হাতে বাবা বুলু মিয়া খুন হয়েছে। মা ও ছেলেেকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে খাওয়ার দিতে দেরি হওয়ায় বুলু মিয়া তার স্ত্রীকে মারধর করেন। চিৎকার শুনে ছেলে রায়হান ঘুম থেকে উঠে দেখে তার বাবা মাকে মারধর করছেন। এ সময় পাশে থাকা লাঠি নিয়ে বাবা বুলুর কপালে ও মাথায় কয়েকটি আঘাত করে রায়হান। এতে বুলু মিয়ার মাথা ফেটে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ উদ্ধার করে এবং স্ত্রী ও ছেলেকে আটক করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: