নাটোরের লালপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বুধবার রাতে কয়েকজন ব্যক্তি আশরাফ আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে আরবাব ইউনিয়নের কচুয়া গোরস্থানের পাশে মাঠে এলাকাবাসী তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পূর্ব বিরোধের জের ধরে আশরাফ আলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: