জেলার খবর

অবৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ৫৯২ যাত্রী

অবৈধ উপায়ে মালয়েশিয়া যাত্রী
অবৈধ উপায়ে মালয়েশিয়া যাত্রী

মৃত্যুর ঝুঁকি নিয়ে সমুদ্র পথে অবৈধ উপায়ে আর মালয়েশিয়া যেতে চান না গভীর সমুদ্র থেকে উদ্ধার হওয়া ৫৯২ যাত্রী। সোমবার সেন্টমার্টিনের প্রায় ১৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে গভীর সাগর থেকে তাদের আটক করে নৌবাহিনী। এদের মধ্যে অনেকেই মিয়ানমারের নাগরিক।

জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে অবৈধ উপায়ে মালয়েশিয়া, থাইল্যান্ড যাত্রা যেন থামানো যাচ্ছে না কোনভাবেই। নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ বারবার এমন যাত্রীদের উদ্ধার করলেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ। সম্প্রতি সেন্টমার্টিনের ১৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমের গভীর সমুদ্র থেকে ৫৯২ জনকে মিয়ানমার ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো করে ছোট ছোট বোটে কক্সবাজার, টেকনাফসহ কয়েকটি পয়েন্ট দিয়ে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করা হয়।

উদ্ধার হওয়া এসব যাত্রীদের কাছ থেকে উঠে আসে যাত্রাপথের দুর্ভোগ আর নির্যাতনের কথা। উদ্ধার হওয়া ৫৯২ জনের মধ্যে দালাল, নারী ও শিশুসহ ৯৪ জনই মিয়ানমারের নাগরিক। স্বজনরা মালয়েশিয়া থাকায় তারাও সেখানে যাবার চেষ্টা করছিলেন বলে জানান অনেক যাত্রী।

বানৌজা দুর্জয়ের কমান্ডার নাঈম রহমান বলেন, মেডিকেল চেকআপের পর আটক এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মালয়েশিয়া পাঁচারকালে উদ্ধার হওয়া এটিই এ যাবৎকালের সবচেয়ে বড়ো মানব-চালান। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূল হোতাদের চিহ্নিত করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ