জেলার খবর

ময়মনসিংহে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ
ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর ভূঁইয়া মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন।

এদিকে, সংঘর্ষের পর থেকে নান্দাইলে থমথমে অবস্থা বিরাজ করছে। পৌর এলাকায় অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নান্দাইল থানার ওসি সাইফুল ইসলাম ফরাজীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিকেলে সাব রেজিষ্ট্রি অফিস মাঠে মেজর জেনারেল (অব) আব্দুস সালাম গ্রুপের জনসভা চলছিল। সন্ধ্যা ৭টার দিকে জনসভা থেকে বক্তারা উস্কানীমূলক বক্তব্য দিলে প্রতিপক্ষ আনোয়ারুল আবেদীন তুহীন গ্রুপের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

সংঘর্ষের এক পর্যায়ে মনসুর ভূইয়া গুরুতর আহত হলে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে সে মারা যান বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ