আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লায় তিতাস উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবকাদদাতা জানিয়েছেন, স্থানীয় কলাকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা ইব্রাহিম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার নাছির গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে হাবিবুল্লাহ বাহার নাছির গ্রুপের সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম সেন্টু টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে তারা মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আর সংঘর্ষে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: