জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

সংঘর্ষ
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়ী নামক স্থানে ইভটিজিংয়ের ঘটনার জের ধরে দ্বিতীয় দিন শনিবার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সদর মডেল থানার এসআই ইসতিয়াক আহমেদ বলেন, পীরবাড়ী এলাকার শুক্রবারের ঘটনার জের ধরে সকালে শালিস বৈঠক বসলে দুই পক্ষের কথাকাটাকাটি নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আহত হন ২০ জন। পরে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একঘন্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোট ৮ জনকে আটক করা হয়েছে।

সংঘর্ষে আওলিয়া বেগম (৮০) নামের একজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আর গুরুতর আহত আবস্থায় মামুন (২৮), আয়েশা বেগম (৩৫), দিদারকে (২৬) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙচুর ও লুটপাটের শিকার হয় ১৪টি বাড়িঘর ও দোকানপাট।

গতকালের (শুক্রবার) সংঘর্ষে আহত হয়েছিল ১০জন এবং ভাঙচুর হয়েছিল ৮টি দোকান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ