জেলার খবর

খুলনার বিএল কলেজে ছাত্রদলের সংঘর্ষ

খুলনা
খুলনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার বিএল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিএল কলেজ শাখার ছাত্রদলের ভর্তি কমিটির আহবায় সিরাজুল ইসলাম সানি ও তার সমর্থকরা ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ শেখের সমর্থকরা বাঁধা দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায় । এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা দেশ টিভিকে জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময়ে দুই গ্রুপের সমর্থকরা বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা করে।

অপরদিকে মহানগর ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী প্রতিরোধ করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ