জেলার খবর

তাজরীন ট্রাজেডির ২ বছর আজ

তাজরীন
তাজরীন

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ২ বছর আজ (সোমবার)। ২০১২ সালের এই দিনে ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন ৩০০ বেশি শ্রমিক। ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও এখনো ক্ষতি পূরণ পাননি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত অনেকের।

২০১২ সালের ২৪ নভেম্বর, সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন কারখানার ২ তলা থেকে ৫ তলা পর্যন্ত এক হাজার শ্রমিক কাজ করছিলেন। কারখানার নিচতলার গুদামে আগুন লেগে তা দ্রুত ওপর দিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে মারা যান ১১১ জন শ্রমিক। আহত হন তিনশ'রও বেশি শ্রমিক।

দুই বছর পেরিয়ে গেলেও হতাহত ১০ শ্রমিকের পরিবার এখনো সরকার বা বিজিএমই'র পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ পাননি। অনেকেই শুধুই চিকিৎসার খরচ পেয়েছেন। কেউ আবার পেয়েছেন নামমাত্র ক্ষতিপূরণ।

দুই বছরেও হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ না দেয়ার ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ