মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, লাশ গুম ও অপহরণের হোতা একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মোবারক হোসেনের রায়ে স্বস্তি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। সোমবার রায় ঘোষণার পরপরই মিষ্টি বিতরণ ও মিছিল বের করে উচ্ছাস প্রকাশ করেন তারা।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেয়ায় স্বস্তি প্রকাশ করেন মুক্তিযোদ্ধাসহ ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষ। মিষ্টি বিতরণ ও মিছিল করে এ রায়কে স্বাগত জানান তারা।
এ রায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় জনগণ ও মুক্তিযোদ্ধারা।
পাশাপাশি দ্রুত এই রায় কার্যকরের দাবিও তাদের। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে দেশের অন্যান্য জায়গায়ও।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: