গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন মারা গেছেন। আহত হয়েছে ১০ জন।
পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র ডাকাতদল শুকতাইল গ্রামের জাফর মাস্টারের বাড়িতে হামলা চালায়। তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে যায়। পরে মাইকে বিষয়টি জানানো হলে গ্রামবাসী পুরো এলাকাটি ঘিরে ফেলে।
অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালাতে গেলে ৪ জনকে ধরে মারধর করে এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই রহিম সরদার নামে একজনের মৃত্যু হয়। আহত হয় ৩ জন। এসময় ডাকাতদের ছোঁড়া ককটেল ও রামদার আঘাতে ৭ গ্রামবাসী আহত হয় বলেও জানায় পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: