জেলার খবর

'রাজধানীতে যুদ্ধাপরাধীদের জানাজা আর নয়'

আ ক ম মোজাম্মেল হক
আ ক ম মোজাম্মেল হক

রাজধানীর মাটিতে এখন থেকে আর কোনো যুদ্ধপরাধীর জানাজা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ২১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, 'কোনো যুদ্ধাপরাধীর জানাজা রাজধানী ঢাকায় পড়ানোর চেষ্টা হলে আমরা মুক্তিযোদ্ধারা তা প্রতিরোধ করবো।'

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে অনেক মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। তাঁদের শতকরা ১ ভাগও জানাজা পাননি। শকুন, কুকুর ও শিয়াল তাঁদের লাশ খেয়েছে। নদীতে, খাল-বিলে বা বাগানে এই লাশ পচেছে। তাই ঢাকায় কোনো যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড হওয়ার পর সেখানে জানাজা করতে দেয়া হবে না।

তিনি বলেন, ‘আজকে যদি মানবতার কথা আসে, ধর্মের কথা আসে, ১৯৭১ সালে যখন আমাদের সহযোদ্ধারা মুসলমান ছিল তারা কেন জানাজা পায়নি? তার আগে কৈফিয়ত দেয়া হোক, বিচার করা হোক। তারপর আমরা তাদের বিষয়টি বিবেচনা করব, এর আগে নয়।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, আগামীতে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ–সম্পর্কিত ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। ইতিমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগামী বছরের জুলাই মাস থেকে জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিনা মূল্যে ওষুধ সরবরাহ করা হবে। এজন্য মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ওষুধ পাঠানো হবে। ওষুধ শেষ হয়ে গেলে আবারও বরাদ্দ দেয়া হবে। এ ছাড়া প্রত্যেক মুক্তিযোদ্ধার ভাতার পরিমাণ বাড়িয়ে এখন থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার মৃত্যুর পর সরকারিভাবে তাঁদের কবরের ব্যবস্থা করা হবে। যেসব মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর কবর দেয়া হবে, তাঁদের কবরস্থান এমনভাবে তৈরি করা হবে, যাতে যে কেউ কবরস্থান দেখে বুঝতে পারে এটি ‘মুক্তিযোদ্ধার কবর’।

মন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের সিদ্ধান্ত রয়েছে। এসব কোটায় প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের প্রাধান্য দেয়া হয় কি না, বিষয়টি এখন থেকে যাচাইবাছাই করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ