বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ইউসুফ নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে এমভি ইমা নামে একটি লঞ্চ বরিশালের চরমোনাই মাহফিলে যাত্রী নামিয়ে ভোলার দিকে যাচ্ছিল। একই সময় ৭৫ জন যাত্রী নিয়ে চরমোনাইগামী একটি ট্রলার মেঘনার চর একুরিয়া নামক এলাকায় পৌঁছালে লঞ্চটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটি দুমড়ে মুচড়ে নদীতে ডুবে যায়।
এ সময় ট্রলারের যাত্রীরা লঞ্চে উঠে আশ্রয় নেয়। তবে ঘটনাস্থলে ইউসুফ মারা যায় এবং আহত হয় আরো ১০ যাত্রি। বুধবার সকালে লঞ্চটিকে আটক করেছে পুলিশ বলেও জানান তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: