জেলার খবর

রাজনীতিতে পরিবর্তন চাইলে অপেক্ষা করুন: সেতুমন্ত্রী

ওবায়েদুল কাদের
ওবায়েদুল কাদের

রাজনীতিতে পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের।

বৃহস্পতিবার সকালে সিলেটে সুরমা নদীর উপর নির্মিত কাজির বাজার সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ সরকারের কাজে সন্তুষ্ট, তাই বিএনপির আন্দোলন কর্মসূচিতে সাড়া দিচ্ছেন না।

মন্ত্রী বলেন, ১৭৯ কোটি টাকা ব্যয়ে ৪০০ মিটার দীর্ঘ কাজির বাজার সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। শিগগিরই প্রধানমন্ত্রী এ সেতুটি উদ্বোধন করবেন।

পদ্মা সেতু প্রসঙ্গে ওবায়েদুল কাদের বলেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা, পদ্মার দুই তীরে গেলে এখন বিপুল কর্মযজ্ঞ দেখা যাবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে জোয়ারে অনেক আগাছাও দলে ঢুকে পড়ে। এরাই এসব কর্মকাণ্ডে লিপ্ত হয়। তবে সরকার কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশয় দেয়নি।

পোশাক কর্মী বিশ্বজিৎ হত্যাকারীদের ফাসির রায় হয়েছে। শাবিপ্রবির সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ