অবৈধ পথে ভারত-বাংলাদেশ পারাপারের সময় যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৩৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার শামসুর রহমানের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পুটখালী দিয়ে বেশ কিছু নারী-পুরুষ সীমান্ত অতিক্রম করে ভারত-বাংলাদেশ পারাপারের চেষ্টা করছে বলে গোপন সূত্রে খবর পায় বিজিবি। এরপর গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত তারা পৃথক দুটি অভিযান চালিয়ে সীমান্তের চরের মাঠ এলাকা থেকে মোট ৩৫ জনকে আটক করে। এরমধ্যে ৫ জন নারীও রয়েছে। তবে পাচারকারি কাউকে আটক করা যায়নি।
আটককৃতদের মধ্যে বেশির ভাগের বাড়ি ভোলা, খুলনা এবং নবাবগঞ্জ জেলায়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: