বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ফিশিং ট্রলার 'এফবি বন্ধনের খোঁজ পেয়েছে নৌবাহিনী। সেন্টমার্টিন থেকে ২৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এর অবস্থান শনাক্ত করতে পেরেছেন তারা।
সাইড স্ক্যান সোনারের মাধ্যমে নিখোঁজ ট্রলারটির সন্ধান পায় নৌবাহিনী। উদ্ধারকাজে যোগ দিতে চট্টগ্রাম থেকে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজ "সৈকত"।
বৃহস্পতিবার রাতে বসুন্ধরা-৮ নামের একটি জাহাজ সিঙ্গাপুর যাচ্ছিল। রাত সাড়ে তিনটার দিকে গভীর সমুদ্রে মাছ ধরতে থাকা ফিশিং ট্রলার এফবি বন্ধনকে ধাক্কা দেয় জাহাজটি।
এতে ২৯ জন মাঝিমাল্লা নিয়ে ডুবে যায় ট্রলারটি। নৌবাহিনী ও কোস্টগার্ড এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করেছে। জীবিত উদ্ধার হয়েছে তিন জন। এখনো নিখোঁজ রয়েছে ২৫ জন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: