জেলার খবর

কিশোরগঞ্জে ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুরে রোববার আওয়ামী লীগের দুই গ্রুপ একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

প্রশাসনের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভৈরব ৬ নম্বর ওয়ার্ডে শহর আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে এ সমাবেশ ডাকে উপজেলা সভাপতি হাজী সায়দুল্লাহ মিয়ার গ্রুপ এবং সাধারণ সম্পাদক আবুল মনসুর গ্রুপ। দীর্ঘদিন ধরে এ দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে এ দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ নিয়েছে।

আজ জগন্নাথপুরের লক্ষ্মীপুর এতিমখানা মাঠে সকাল ১১টায় আবুল মনসুরের সমর্থকরা ওয়ার্ড কমিটির সম্মেলন ডাকে। এদিকে সায়দুল্লাহ গ্রুপও একই সময়ে সেখানে সমাবেশ ডাকায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। দুগ্রুপের নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়।

এ অবস্থায় সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ