জেলার খবর

ধর্মঘট পালন করছে কুষ্টিয়ার বাস মালিক সমিতি

কুষ্টিয়া
কুষ্টিয়া

বাস দুর্ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের জের ধরে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ধর্মঘট পালন করছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

সোমবার সকাল থেকেই ধর্মঘটের কারণে জেলার অভ্যন্তরীণ রুটে ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বন্ধ রয়েছে ট্রাক চলাচলও। তবে, কিছু হালকা যানবাহন শহরে চলাচল করছে।

বাস ভাঙচুরের প্রতিবাদে সকাল আটটায় কুষ্টিয়া মজমপুর গেইটে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের কাজে বাঁধা দেয়ায় অজ্ঞাত ৩ হাজার জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

এদিকে, সকালেই হল ছেড়ে গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ