জেলার খবর

কুষ্টিয়ার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ইবি
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র মৃত্যুর ঘটনায় কুষ্টিয়া-ঝিনাইদহে বাস মিনিবাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আবদুল হাকিমের নেতৃত্বে দুই জেলার প্রশাসন বাস-মিনিবাস মালিক সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করে। বৈঠকে জেলা প্রশাসন বাস মালিকদের ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নেয়।

সেই মোতাবেক একটি ক্ষতি নিরূপন কমিটিও গঠন করে আগামী ৩ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

সেইসঙ্গে, আগামী ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাস মালিকদের কাছে ক্ষতিপূরণ জমা দিতেও বলা হয়েছে তাদের। এদিকে, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিলেও পরিবহন ধর্মঘটের জন্য স্থগিত করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ