যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের পৌর কাউন্সিলর মোল্লা ওয়ালিয়ার রহমান হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি।
বুধবার সকাল থেকেই হরতাল কারণে অভয়নগরের নওয়াপাড়ায় রাস্তায় গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে হরতাল সমর্থকরা। উপজেলা শহরের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
যশোর-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। নওয়াপাড়া নৌবন্দরেও পণ্য উঠানামা বন্ধ রেয়েছে।
গত ২৩ নভেম্বর মোল্লা ওয়ালিয়ার রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: