বর্তমান সরকারের মেয়াদেই পার্বত্য শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার কক্সবাজার টেকনাফ সড়কে ১০টি নতুন সেতু উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
চট্টগ্রামের সড়ক ও জনপথ বিভাগের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দুটি রাস্তাসহ ১০টি নতুন সেতুর উদ্বোধন করেন তিনি। এসময়, চট্টগ্রামে আরও একটি মেরিন ড্রাইভ করা হবে বলে সম্মেলনে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: