জেলার খবর

কুমিল্লায় ট্রেন চলাচল শুরু

কুমিল্লায় বগি লাইনচ্যুত,
কুমিল্লায় বগি লাইনচ্যুত,

কুমিল্লার জাঙ্গালিয়ায় জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ার ৩ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগযোগ শুরু রয়েছে।

সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ময়নামতির স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

কুমিল্লা রেলস্টেশন মাস্টার সফিকুর রহমান ভুইয়া জানান, জালালাবাদ ট্রেনটি জাঙ্গালিয়া অতিক্রমকালে পেছনে একটি মালবাহী বগির চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সাথে ঢাকা-সিলেট ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করে। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনটি লাকসামে আটকা পড়ে।

এদিকে, নরসিংদীতে একটি উদ্ধারকারী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সকালে জেলার রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ভৈরব রেলওয়ে স্টেশন সূত্র জানিয়েছে, মেথিকান্দা রেলওয়ে স্টেশনে একটি বিকল ইঞ্জিন রাখা ছিল। ইঞ্জিনটি উদ্ধারের জন্য আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন আসে। সকাল সাড়ে সাতটার দিকে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্টে ঢোকামাত্র উদ্ধারকারী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।

রেলওয়ে সূত্র জানায়, এ দুর্ঘটনার কারণে নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস, জিনারদীতে কিশোরগঞ্জগামী আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস, ঘোড়াশালে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস, ব্রাহ্মণবাড়িয়ার তালশহরে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস এবং ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী ডেমু ট্রেনসহ আরও বেশ কয়েকটি লোকাল ও মেইল ট্রেন আটকা পড়েছে। এ ঘটনায় কয়েক হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন।

ভৈরব রেলওয়ে স্টেশনমাস্টার খলিলুর রহমানের ভাষ্য, ট্রেনটিকে উদ্ধার করতে ঢাকা থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, এ ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ