জেলার খবর

বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের প্রবেশ দুর্ভাগ্য: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাজনৈতিক দল ঢুকে যাওয়াকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এ বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো ছিল, যেখানে কোনো সময় সেশন জট ছিল না, এজন্য রাজনৈতিক দলগুলোকে এখান থেকে বিদায় করাটাই প্রয়োজন।

বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পুননির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার দুর্নীতি কমিয়ে আনতে সরকারি অফিসে কর্মরতদের বেতন বৃদ্ধি করেছে।

এরফলে যে দুর্নীতি প্রশমিত হয়েছে তা বলা যাবে না তবে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলে দুর্নীতি কমে আসবে বলে উল্লেখ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, সিলেটের দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারের পুননির্মাণ কাজ শেষ। এ মাসের ১০ তারিখে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বিজয়ের উৎসব এখানেই অনুষ্ঠিত হবে।

পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ