জেলার খবর

চামড়া শিল্পও অর্থনীতিকে এগিয়ে নেয়ার বড় শক্তি: মজীনা

ড্যান ডব্লিউ মজীনা
ড্যান ডব্লিউ মজীনা

তৈরি পোশাক খাতের পর আগামীতে চামড়া শিল্পই দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার বড় শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

শনিবার সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরী প্রকল্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ শিল্পকে এগিয়ে নেয়ার নেপথ্য কারিগর হিসেবে এ খাতের সাথে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য,বাসস্থান ও মজুরির দিকে মালিকদের মনোযোগ আকর্ষণ করেন তিনি।

শ্রমিকদের সাথে মালিকদের ব্যবধান অনেক বিশেষ ক্ষেত্রে মজুরির ক্ষেত্রে, তাই শ্রমিকদের জন্য প্রয়োজন ভালো কর্ম পরিবেশ। আর এটা নিশ্চিত করা সম্ভব হলে পক্ষান্তরে মালিকপক্ষই লাভবান হবে- যোগ করেন মজিনা।

মজীনা বলেন, রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে আগামী বছরের ডিসেম্বরে আমি বাংলাদেশে আসতে চাই, আমি আগ্রহ ব্যক্ত করছি এখানে পুনরায় আসার। যখন চোখে পড়বে ব্যাপক কর্ম চাঞ্চল্য আর সুস্থ পরিচ্ছন্ন পরিবেশে চামড়া প্রক্রিয়াজাতকরণ চলছে এখানে তখন অনেক ভালো লাগবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চামড়া শিল্প নগরীতে নির্মাণাধীন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি)পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরে তিনি চামড়া শিল্প নগরীতে বেসরকারি উদ্যোক্তাদের বিভিন্ন পরিকল্পনা পরিদর্শন করেন।

শেষে তিনি চামড়া শিল্প নগরী প্রকল্প কার্যালয়ে এই খাতের উদ্যোক্তাদের সাথে মত বিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান আহমদ হোসেন খান, চামড়া শিল্প নগরী ঢাকা প্রকল্পের প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার,এপেক্স ট্যানারির ব্যবস্থাপনা পরিচালক একেএম রহমত উল্লাহ এমপি, বাংলাদেশ ফিনিডস লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রকৌশলী এম আবু তাহের প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ