জেলার খবর

কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কুষ্টিয়া
কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক নেতা এনামুল হক (৩৫) নিহত হয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, শনিবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভাঙা বটতলায় শহিদুল ইসলামের ইটভাটায় ৭-৮জন চরমপন্থী সন্ত্রাসী শহিদুল ইসলামকে চাঁদা নিতে আসে। খবর পেয়ে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসি জালাল উদ্দিন আরো জানান, প্রায় আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর পিছু হটে পালিয়ে যায় চরমপন্থীরা। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এনামুল হককে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, 'বন্দুকযুদ্ধে' এসআই মাসুদ নামে এক ডিবি সদস্যসহ দুইজন পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি সার্টারগান, চার রাউন্ড বন্দুকের গুলি, পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, নিহত এনামুল হক মিরপুরের মালিহাদ ইউনিয়নের আসাননগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন থানায় ৫টি হত্যাসহ মোট ২৩টি মামলা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ