জেলার খবর

সিরাজগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেনের বগি লাইনচ্যুত
ট্রেনের বগি লাইনচ্যুত

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে রাজশাহী এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ আবার চালু হয়েছে।

সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় এলাকায় রাজশাহী এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, রোববার সকাল সোয়া ৮টার দিকে ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার পথে সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ এলাকার ইকোপার্কের কাছে ওই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ট্রেনের চারটি বগি লাইন থেকে বেরিয়ে যায়। তবে এতে কেউ আহত হননি।

দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে খুলনা ও রাজশাহীসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমবঙ্গের সব গন্তব্যের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল আউয়াল ভুইয়া জানান।

তিনি বলেন, ট্রেনটি সয়দাবাদ স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে হঠাৎ লাইনচ্যুত হয়।

খবর পেয়ে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে উদ্ধার করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ