জেলার খবর

খালেদা জিয়ার সঙ্গে কর্মকর্তাদের বৈঠক ছিল ফিসফিসি মন্তব্য সেতুমন্ত্রীর

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সরকারি চাকরিতে যারা আছেন তাদের একটা আরচণবিধি আছে— তারা যদি কোনো বৈঠক আওয়ামী লীগের সাথেও করতেন অথবা দলের সভানেত্রী শেখ হাসিনার সাথেও হতো সেটা ও হতো আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে বলে জানিয়েছেন যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকায় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধীদলের অফিসিয়ালি নেত্রী না, যেহেতু সংসদে তিনি এখন নেই। তার সাথে রাতের বেলা এসকল বৈঠক আমার কাছে ফিসিফিসি মনে হয়েছে যা সঠিক না বলে জানান তিনি।

তিনি বলেন, বিএনপির মধ্যে একটা হতাশা কাজ করছে তারা আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে, বার বার ডাক দিচ্ছে সাড়া পাচ্ছে না, হয়তো আন্দোলনে সাড়া না পেয়ে বিভিন্ন পাঁয়তারা করছে যা শুভলক্ষণ না।

মন্ত্রীর উপস্থিতিতে এ সময় ভ্রাম্যমাণ আদালত মহাসড়কে চলাচলকারী ৫টি ব্যাটারি চালিত অটোবাইকে জরিমান করে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও সড়ক ও জনপথের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ