জেলার খবর

গাজীপুরে ঔষধ কারখানা পরিদর্শন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

শেরিং তোবগে
শেরিং তোবগে

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রোববার গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করেছেন।

তিনি সকাল ১১টায় হেলিকপ্টার যোগে কারখানায় পৌঁছান।

এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক পারভেজ হাশিম ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

স্কয়ার গ্রুপের বিশেষ আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল কারখানার বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (মার্কেটিং) মিজানুর রহমান, পরিচালক (ইঞ্জিনিয়ার) মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

তিন দিনের সরকারি সফরে গতকাল ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ