জেলার খবর

নরসিংদীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

নরসিংদী
নরসিংদী

নরসিংদীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও করেছে রোগীর স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুরে নরসিংদীর ভেলানগর সুপ্রিম সদর হাসপাতালে এ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতাল অবরুদ্ধ করে রাখে রোগীর স্বজন ও এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষকে হাসপাতালে পাওয়া যায়নি।

নবজাতকের পিতা সঞ্জিত চন্দ্র দাস অভিযোগ করেন, গত মঙ্গলবার অস্ত্রপাচারের মাধ্যমে আমার স্ত্রীর ছেলে সন্তান জন্মগ্রহণ করে। আমার সন্তান সম্পূর্ণ সুস্থ ও ভালো ছিল।

রোববার সকালে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার কথাও ছিল। হাসপাতালের ম্যানেজার উজ্বল ২০০ টাকা দাবি করে, না দেয়ায় তাকে ভুল পদ্ধতিতে ইনজেক্শন দেয়া হয়। এর কিছুক্ষণ পরেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন সঞ্জিত চন্দ্র দাস।

এ ঘটনায় অভিযুক্ত উজ্বল এবং হাসপাতালের আরেক ওয়ার্ডবয় আলমকে আটক করেছে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে এ মৃত্যুর ঘটনা তা আমরা খতিয়ে দেখছি।

নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে তদন্ত রিপোর্ট আসলে সঠিক করে বলা যাবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ