জেলার খবর

সাভারে সড়ক দুর্ঘটনায় ২ পোশাককর্মীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সাভারে ঢাকা ইপিজেডের সামনে সড়ক দুর্ঘটনায় দুই পোশাককর্মীর মারা গেছেন। সোমবার সকালে ও ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়াসহ কয়েকটি বাস ভাঙচুর করে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় ইয়াং ওয়ান পোশাক কারখানার এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

এসময়, আহত অপর শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনার পর উত্তেজিত শ্রমিকরা যাত্রীবাহী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কয়েকটি বাস ভাঙচুর করে। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ