ঢাকা-টঙ্গী রেলরুটে ডেমো ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন রেল মন্ত্রী মুজিবুল হক।
মঙ্গলবার সকালে টঙ্গী স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস তিনি উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক, রেলওয়ে সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৬০০ যাত্রি ধারণ ক্ষমতার চীন থেকে আমদানীকৃত এ দুটি ট্রেন টঙ্গী থেকে সকাল ৭.৪০ মিনিটে এবং ঢাকা থেকে ৫.২৫ মিনিটে সপ্তাহের শুক্রবার ছাড়া অন্যান্য দিন বিমান বন্দর রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে প্রতিদিন চলাচল করবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: