জেলার খবর

শেলা নদীতে জাহাজের ধাক্কায় তেলবাহী ট্যাংকার ডুবি

তেলবাহী ট্যাংকার
তেলবাহী ট্যাংকার

সুন্দরবনের শেলা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেলবহনকারী একটি ট্যাংকার ডুবে গেছে।

মংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের কনটিনজেন্ট কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ জানান, ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামের তেলবাহী জাহাজটি মঙ্গলবার ভোর ৫টার দিকে বাগেরহাটে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে শেলা নদীতে দুর্ঘটনায় পড়ে।

এ দুর্ঘটনার পর ডুবে যাওয়া জাহাজ থেকে নদীতে তেল ছড়িয়ে পড়েছে। জাহাজের নাবিকদের মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাস্টার মোখলেস নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

কোস্ট গার্ড কর্মকর্তা মাসুদ জানান, গোপালগঞ্জের একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে তিন লাখ ৫৭ হাজার ৬৬৪ লিটার ফার্নেস অয়েল নিয়ে সোমবার বিকেলে রওনা হয়েছিল জাহাজটি। রাতে জাহাজটি চাঁদপাই রেঞ্জের জয়মনি ঘোলের কাছে শেলা নদীতে নোঙর করা ছিল। ভোর ৫টার দিকে ঘনকুয়াশার মধ্যে আবার যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে ‘টোটাল’ নামের একটি খালি কার্গো জাহাজ পেছন থেকে সাউদার্ন স্টারকে ধাক্কা দেয়। এতে সাউদার্ন স্টারের একপাশের খোল ফেটে যাওয়ায় জাহাজটি তলিয়ে যায়।

টোটাল নামের কার্গো জাহাজটি মংলা বন্দরে পণ্য খালাসের পর চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলে জানান তিনি।

সাউদার্ন স্টারের মালিক প্রতিষ্ঠান মেসার্স হারুণ অ্যান্ড কোং এর ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন জানান, ওই জাহাজে মাস্টার মোখলেসুর রহমানসহ আট জন ক্রু ছিলেন।

এদিকে, বন বিভাগের আশঙ্কা ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়লে বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিনসহ ৬ প্রজাতির ডলফিন ও ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়বে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ