জেলার খবর

সারাদেশ জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত

শীতের তীব্রতা
শীতের তীব্রতা

ঘনকুয়াশা আর হিমেল হাওয়ায় সারাদেশ জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। দিনাজপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা দিনের বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা থাকে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ উত্তরবঙ্গের ১৬টি নদ-নদীর অববাহিকায় চর ও দ্বীপচরগুলোতে বইতে শুরু করেছে তীব্র শৈত্য প্রবাহ।

কয়েকদিন ধরেই তাপমাত্রা কমতে থাকায় উত্তরবঙ্গসহ সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা। দিনাজপুরে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করছে। এরইমধ্যে জেলার বিভিন্ন স্থানে বইতে শুরু করেছে শৈত্য প্রবাহ। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ।

শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। ঠাণ্ডার কারণে দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ, শিশু আর দরিদ্র মানুষজন।

দিনাজপুরের আবহাওয়াবিদ আশিকুর রহমান বলেন, দিনাজপুরে আবহাওয়া আরো কয়েকদিন অপরিবর্তিত থাকবে।

এদিকে, উত্তরের হিমেল হাওয়ায় কনকনে শীতে কাতর কুড়িগ্রামের মানুষজন। দিনভর সূর্যের দেখা মিলছে না কোথাও। এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলাসহ নদী বিধৌত চরাঞ্চলগুলোতে বইছে তীব্র শৈত্য প্রবাহ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ