জেলার খবর

জয়পুরহাট সুগার মিলে অবিক্রিত অবস্থায় চিনি পড়ে আছে

সুগার মিল
সুগার মিল

গত তিন বছরে উৎপাদিত সাড়ে ৭ হাজার মেট্রিকটনের বেশি চিনি অবিক্রিত অবস্থায় পড়ে আছে জয়পুরহাট সুগার মিলে। এতে পাওনা টাকা পাচ্ছেন না আখচাষীরা। বেতন পাচ্ছেন না কারখানার শ্রমিকরাও।

এদিকে মজুদ করা চিনি বিক্রি না হওয়ায় আগামী মৌসুমে গোডাউনে চিনি সংরক্ষণ নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা করছে চিনিকল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলে গত তিন বছরে বিপুল পরিমাণে চিনি অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ২০১১-১২ অর্থ বছরে উৎপাদিত ২ হাজার ১২০ মেট্রিকটন, ২০১২-১৩ অর্থ বছরে উৎপাদিত ১ হাজার ৬৮৭ মেট্রিকটন এবং ২০১৩-১৪ অর্থ বছরে উৎপাদিত চিনি রয়েছে ৩ হাজার ৭২০ মেট্রিকটন। অথচ এ চিনিকলের গুদামের ধারণ ক্ষমতা মাত্র ১০ হাজার মেট্রিকটনের কিছু বেশি।

এদিকে, চলতি মৌসুমে ৬ হাজার ৭৫০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে মিলের উৎপাদন শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। এ অবস্থায় গোডাউনে চিনি সংরক্ষণ নিয়ে বিপাকে পড়ার আশঙ্কা করছে চিনিকল কর্তৃপক্ষ।

এসব চিনি বিক্রি না হওয়ায় পাওনা টাকা পাচ্ছেন না আখচাষীরা। এতে আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। বকেয়া বেতন না পাওয়ায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন কারখানার শ্রমিক ও কর্মচারীরাও।

এ সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ