ঘন কুয়াশার কারণে মাওয়া-কাউড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া ১৩ ঘন্টা পর নৌ-রুটে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকে এ নৌ চলাচল বন্ধ ছিলো।
বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রাতে ঘন কুয়াশার কারণে সিগনাল বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকবাবে বন্ধ ঘোষণা রাখা হয়। মাঝ নদীতে আটকা পড়েছে ১৫ টি ফেরি।
এদিকে, ফেরি চলাচল করতে না পারায় ঘাটের দুই পাশেই পারাপারের অপেক্ষায় রয়েছে এক হাজারেরও বেশি যানবাহন। চরম দূর্রভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল আবারও চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: