হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের সুতাংয়ে বুধবার ভোরে দুই ট্রাকের সংঘর্ষে ২ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ জন।
নিহতরা হলেন: ট্রাক চালক আবু বকর (৪২) ও হেলপার রাকিব হাসান রনি (১৮)।
হাইওয়ে পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে ঘন কুয়াশার কারণে একটি ট্রাক মহাসড়কের সুতাং এলাকায় দাঁড়ানো ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুইটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পেঁছনের ট্রাকটির চালক ও হেলপার মারা যান।
পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: