জেলার খবর

মুক্তিযোদ্ধারা বিমামূল্যে চিকিৎসা পাবেন: মোজাম্মেল হক

আ.ক. ম. মোজাম্মেল হক
আ.ক. ম. মোজাম্মেল হক

আর কোনো মুক্তিযোদ্ধাকে বিনা চিকিৎসায় মরতে হবে না— দেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযোদ্ধারা বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ পাবেন। আগামী বাজেটে এজন্য অর্থ বরাদ্দ রাখা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম. মোজাম্মেল হক।

বুধবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে মুক্তিযোদ্ধাদের মহা-সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলছে।

টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার খন্দকার জহুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন ও মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, সাবেক সচিব আনোয়ার উল আলম শহীদ, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ