জেলার খবর

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই

প্রিজন ভ্যানে হামলা
প্রিজন ভ্যানে হামলা

ময়মনসিংহের মুক্তাগাছায় বুধবার পুলিশের দুই এএসআই কুপিয়ে আহত করে আসামি ছিনিয়ে গেছে সন্ত্রাসীরা।

পুলিশ জানায়, দুপুরে মুক্তাগাছা উপজেলার চানপুর গ্রামে হত্যাসহ বন ও জিআর মামলার একাধিক মামলার তালিকাভুক্ত আসামি বাবলু, হাবলু, আব্দুল্লাহ, শেখবর আলী, হযরত আলী (চেঙ্গু) ও কদ্দুসকে ধরতে অভিযানে যান পুলিশের একটি দল।

এএসআই শাহনুর ও রেজানুরের নেতৃত্বে পুলিশের দল তাদের বাড়িতে অভিযান চালায়। আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় সঙ্গবদ্ধ হয়ে দা লাঠি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় তারা।

এ সময় দুই পুলিশ কর্মকর্তা এএসআই শাহনুর ও রেজানুরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে আব্দুল্লাহকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ