জেলার খবর

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল শুরু
ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় কারণে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বৃহস্পতিবার শুরু হয়েছে।

সকাল সাড়ে ৯টায় এ রুটে নৌযান ও ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টা থেকে ১৩ ঘণ্টা বন্ধ এ রুটে নৌযান ও ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় নিরাপত্তাজনিত কারণে দু'ঘাটের পন্টুনে ৫টি ও চ্যানেলের একাধিক পয়েন্টে ৭টি ফেরি নোঙর করে রাখেন ফেরি চালকরা।

দীর্ঘ ১৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুটের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া প্রচণ্ড শীতে নদীতে ও ঘাটে নোঙ্গর করা ফেরির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) সিরাজুল হক জানান, বুধবার রাত সাড়ে ৮টা থেকেই পুরো চ্যানেল ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় চালকেরা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ