কুড়িগ্রামে শীতের তীব্রতায় গত ১২ ঘণ্টায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সন্ধ্যা নামার আগেই কুড়িগ্রামে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে গোটা জনপদ। বৃষ্টির মতো ঝরঝর করে পড়ছে কুয়াশা। দিনভর সূর্যের দেখা না মেলায় শীতের সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়ায় নদী তীরবর্তী এলাকার মানুষ বিপাকে পড়ছে। আর গরম কাপড়ের অভাবে পড়েছে চরম দুর্ভোগে এলাকারবাসী।
প্রতিদিন শীত জনিত রোগে প্রায় ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিতে আসছে হাসপাতালে।
রংপুর আবহাওয়া অফিস সূত্র মতে, কুড়িগ্রাম অঞ্চলের তাপমাত্রা বর্তমানে ১২ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে।
এদিকে, শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে ৮ হাজার কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: